মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষকের ঈদ আনন্দ
  11. কৃষি ও জীবন
  12. কৃষি ব্যক্তি
  13. কৃষি ব্যক্তিত্ব
  14. কৃষি সংবাদ
  15. কৌতুক

হাওরে ৭০ ভাগ বোরো ধান কাটা হয়ে গেছে

প্রতিবেদক
Md. Bayezid Moral
এপ্রিল ২৫, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ

ঢাকা, ২৫ এপ্রিল ২৩

এখন পর্যন্ত হাওরে ৭০ ভাগ বোরো ধান কাটা হয়ে গেছে। এর মধ্যে সিলেটে ৫৫ ভাগ, মৌলভীবাজারে ৭০ ভাগ, হবিগঞ্জে ৬৭ ভাগ, সুনামগঞ্জে ৭৩ ভাগ, কিশোরগঞ্জে ৫৮ ভাগ, নেত্রকোনায় ৭৭ ভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭ ভাগ ধান কাটা হয়েছে। হাওরভুক্ত ৭টি জেলার হাওরে এবছর বোরো আবাদ হয়েছে ৪ লাখ ৫২ হাজার হেক্টর জমিতে। আর হাওর ও হাওরের বাইরে উঁচু জমি মিলে মোট বোরো আবাদ হয়েছে ৯ লাখ ৫৩ হাজার হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৪০ লাখ টন চাল।

সম্প্রতি ঈদের আগে সুনামগঞ্জের হাওরে বোরো ধান কর্তন উৎসবে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে ও সময়মতো ধান ঘরে তুলতে পারলে এ বছর বোরোতে রেকর্ড উৎপাদন হবে।

শুধু সুনামগঞ্জেই এক হাজার কম্বাইন হারভেস্টারে ধান কাটা চলছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, এবার ধান কাটায় কোন সমস্যা হবে না। উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এবছর সারা দেশে ৫০ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ২ কোটি ১৫ লাখ মেট্রিক টন চাল। গত ২০২১-২২ অর্থবছরে বোরো ধান আবাদ হয়েছিল ৪৮ লাখ ১৪ হাজার হেক্টর জমিতে, উৎপাদন হয়েছিল প্রায় ২ কোটি ২ লাখ টন চাল।

কামরুল ইসলাম ভূইয়া, সিনিয়র তথ্য অফিসার, কৃষি মন্ত্রনালয়

সর্বশেষ - গবেষনা

আপনার জন্য নির্বাচিত
Why how to do land registration: Part 2/9

কেন কিভাবে করবেন জমি রেজিস্ট্রেশন: পর্ব-২/৯

পারে লয়ে যাও আমায় – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

পোল্ট্রি খামারে ভ্যাকসিন ব্যবস্থাপনা

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের ক্ষতি পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি টাকা।

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম উদ্বোধন// মানুষ যাতে সাধ্যের মধ্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারেন সেজন্য ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম – মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

দুধ উৎপাদনকারী গাভীর খাদ্য ব্যবস্থাপনা

শখের পাখি এভাবে জীবনের গতি বদলে দিবে আগে ভাবিনি মিলন

গবাদিপ্রাণি মোটাতাজাকরণ

একটি ছেলে আর একটি মেয়ে রিক্সায় করে ঘুরতে বের হয়েছে

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি