মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষকের ঈদ আনন্দ
  11. কৃষি ও জীবন
  12. কৃষি ব্যক্তি
  13. কৃষি ব্যক্তিত্ব
  14. কৃষি সংবাদ
  15. কৌতুক

ব্রি৯৮ আউশ ধানের বাম্পার ফলন

প্রতিবেদক
Md. Bayezid Moral
আগস্ট ২০, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ

ব্রি৯৮ আউশ ধানের বাম্পার ফলন, বছরে চার ফসলের সম্ভাবনা

খাদ্য নিরাপত্তায় বিরাট ভূমিকা রাখবে-কৃষিমন্ত্রী

টাঙ্গাইল, ১৯ আগস্ট ২৩

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে, বিপরীতে জনসংখ্যা বাড়ছে।

পৃথিবীর সবচেয়ে জনবহুল এ দেশের ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান ঠিক রাখতে হলে একই জমি থেকে বছরে বার বার ফসল ফলাতে হবে, বেশি করে ফসল ফলাতে হবে। সাধারণত ১৪০-১৬০ দিনের মধ্যে ধান হয়, সেই ধান যদি ৯০-১০০ দিনের মধ্যে হয়, তাহলে সেটি বিরাট সম্ভাবনাময়। ব্রি৯৮ আউশ ধান এই সম্ভাবনা নিয়ে এসেছে, ৯০-১০০ দিনে হচ্ছে; ফলনও বিঘাতে ২৫-৩০ মণ। এ জাতটি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে খাদ্য নিরাপত্তায় বিরাট ভূমিকা রাখবে।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীতে মুশুদ্দি গ্রামে ব্রি৯৮ জাতের আউশ ধানের খেত পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, উন্নত জাতের অভাব এবং খরা, বন্যা ও অতিবৃষ্টির ঝুঁকির কারণে দেশে এখন আউশ ধান অনেক কমে গেছে। বেড়েছে বোরো ও আমনের চাষ। ইতোমধ্যে আমাদের বিজ্ঞানীরা স্বল্পজীবনকালীন উন্নত জাতের আউশ ধান উদ্ভাবন করেছেন।

ব্রি৯৮ মাঠে খুবই সম্ভাবনা দেখাচ্ছে। এ জাতটি মাঠ পর্যায়ে জনপ্রিয় করতে পারলে দেশে আউশ আবার বড় ফসলে পরিণত হবে। একইসঙ্গে, এটি লাভজনক ফসল হিসাবে কৃষকের হাসিকে আরো চওড়া করবে। একই জমিতে বছরে ৪টি ফসল ঘরে তোলার পরিকল্পনার কথা জানান কৃষক ইকবাল। তিনি জানান, ব্রি৯৮ জাতের এই আউশ ধানটি ২০ দিনের চারাসহ মোট ৯৮-১০০ দিনের মধ্যে কর্তন করেছেন। এর আগে তিনি এই জমিতে বোরো মৌসুমে ব্রি৯৬ চাষ করেছিলেন। এখন তিনি আমনে ব্রি৭৫ লাগাবেন এবং আমন কেটে স্বল্প জীবনকালীন সরিষার আবাদ করবেন।

কামরুল ইসলাম ভূইয়া পিআরও

সর্বশেষ - গবেষনা

আপনার জন্য নির্বাচিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মৎস্য ও প্রাণিসম্পদ খাত -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ডেইরি উন্নয়ন বোর্ড শেখ হাসিনা সরকারের যুগান্তকারী পদক্ষেপ – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩

ঘটা করে মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রনালয়ের উপসচিব ৩ জন উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে এসিআই প্রাণি কৌলি তত্ত্ব গবেষনা ও উন্নয়ন কেন্দ্র পরিদর্শন

পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাতে উদ্যোক্তা তৈরি হওয়ায় বেকারত্ব দূর হচ্ছে

Kushi rice production technology

কুশি ধান উৎপাদন প্রযুক্তি

আসন্ন অর্থবছরের বাজেটে গতানুগতিকতা থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি

মরিচ নিয়ে কিছু কথা : কাঁচা মরিচ, পাকা মরিচ ও শুকনা মরিচের ভাল ও মন্দ দিক।

ট্যুরিজমকে তামাকমুক্ত সেক্টর করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সিন্ডিকেট নিয়ন্ত্রনে সরকার কঠোর অবস্থানে-নাছিম