মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষকের ঈদ আনন্দ
  11. কৃষি ও জীবন
  12. কৃষি ব্যক্তি
  13. কৃষি ব্যক্তিত্ব
  14. কৃষি সংবাদ
  15. কৌতুক

বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষে ভারতের নারায়ণা হাসপাতালের পক্ষ থেকে ঢাকায় এক বর্ণাঢ্য সচেতনামূলক র‍্যালির আয়োজন করা হয়েছে।

প্রতিবেদক
Md. Bayezid Moral
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ

২৯ সেপ্টেম্বর ঢাকায় ‘আমি আমার হৃদয়ের কথা শুনি’ স্লোগানে ভারতের বিখ্যাত হার্ট বিশেষজ্ঞ ডা দেবী শেঠির নারায়ণা হেলথ ২০২৩ সালের বিশ্ব হার্ট দিবসের একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করে। র‍্যালিটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এরিয়া প্রদক্ষিণ করে টিএসসিতে মিলিত হয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের হেড অফ অপারেশন্স ডা নাজমূল ইসলাম(নিউরোসায়েন্স অ্যান্ড সাইকিয়াট্রি হাব লিমিটেড) , ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিদ্ধ শিশু হার্ট বিশেষজ্ঞ প্রফেসর ডা নুরুন্নাহার ফাতেমা ও শাহবাগ থানার ওসি নূর এ মোহাম্মদ । উক্ত র‍্যালিকে প্রাণবন্ত করতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন হাসপাতালের সম্মানিত শিক্ষক-চিকিৎসকবৃন্দসহ বিভিন্ন সাস্থ্য সচেতন সংগঠনের সদস্যবৃন্দ এবং নগরের স্বনামধন্য ব্যাক্তিবর্গ।

কার্ডিওভাস্কুলার রোগ কিভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে সচেতনতা বাড়ানো এই র‍্যালির উদ্দেশ্য ছিলো। সমাজের সর্বোস্তরের বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহনে র‍্যালিটি পূর্ণতা পায়।

“আই লিসেন টু মাই হার্ট” স্লোগানটি আমাদের হৃদয়ের স্বাস্থের প্রতি মনোযোগ দেওয়ার এবং এটি রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়ার একটি শক্তিশালী আনুস্মারক। কার্ডিওভাসকুলার রোগ বিশ্বব্যাপী মৃত্যুর একটি প্রধান কারণ, তবে সেগুলি মূলত প্রতিরোধযোগ্য। স্বাস্থকর খাবার গ্রহন করা, নিয়মিত ব্যায়াম করা এবং ধুমপান এড়ানো এই রোগগুলো বিকাশের ঝুকি কমায়।

নারায়ণা হেলথ কার্ডিওভাসকুলার রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তা প্রতিরোধে সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ। ভারতের এই হাসপাতালটি রোগ প্রতিরোধমূলক যত্ন, রোগ নির্ণয় এবং চিকিৎসা সহ কার্ডিয়াক পরিসেবাগুলির একটি বিস্তৃত সেবা অফার করে।

সর্বশেষ - গবেষনা