মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষকের ঈদ আনন্দ
  11. কৃষি ও জীবন
  12. কৃষি ব্যক্তি
  13. কৃষি ব্যক্তিত্ব
  14. কৃষি সংবাদ
  15. কৌতুক

বাংলাদেশের নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নিয়েছেন।

প্রতিবেদক
Md. Bayezid Moral
জানুয়ারি ১১, ২০২৪ ১১:৪৪ অপরাহ্ণ

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।

২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মন্ত্রীদের মধ্যে দুজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন)।

এর আগে এক গেজেট প্রজ্ঞাপনে তাদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

মন্ত্রী–প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণের পর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রয়েছে

মন্ত্রিপরিষদ বিভাগ,

প্রতিরক্ষা মন্ত্রণালয়,

সশস্ত্র বাহিনী বিভাগ,

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়,

সংস্কৃতি মন্ত্রণালয়

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

পূর্ণ মন্ত্রীদের মধ্যে আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়;

ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়;

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয়;

আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়;

ড. মোহাম্মদ হাছান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়;

ডা. দীপু মনি সমাজকল্যাণ মন্ত্রণালয়;

তাজুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়;

ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়;

আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয়;

অ্যাডভোকেট আনিসুল হক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়;

আবদুস শহীদ কৃষি মন্ত্রণালয়;

সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়;

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়;

মো. আবদুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়;

নারায়ণ চন্দ্র চন্দ ভূমি মন্ত্রণালয়;

আবদুস সালাম পরিকল্পনা মন্ত্রণালয়;

মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা মন্ত্রণালয়;

ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়;

ফরিদুল হক খান ধর্ম মন্ত্রণালয়;

জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয়;

সাবের হোসেন চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়;

জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাট মন্ত্রণালয়;

নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়;

মো. ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

এবং

ড. সামন্ত লাল সেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া ১১ প্রতিমন্ত্রীর মধ্যে মোহাম্মদ এ আরাফাতকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়;

জুনাইদ আহ্‌মেদ পলককে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়;

নসরুল হামিদকে বিদ্যুৎ বিভাগ;

সিমিন হোসেন রিমিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়;

রুমানা আলীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়;

আহসানুল ইসলাম টিটুকে বাণিজ্য মন্ত্রণালয়;

খালিদ মাহমুদ চৌধুরীকে নৌপরিবহন মন্ত্রণালয়;

জাহিদ ফারুককে পানিসম্পদ মন্ত্রণালয়;

কুজেন্দ্র লাল ত্রিপুরাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়;

মহিববুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

এবং

শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ - গবেষনা

আপনার জন্য নির্বাচিত

সার্ক অঞ্চলে প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় আঞ্চলিক ভ্যাকসিন ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ

ফুল কপি চাষ পদ্ধতি

একজন সফল পোল্ট্রি ব্যবসায়ী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া

বিশ্ব ব্যাঙ দিবস “সময় এসেছে ব্যাঙের ফার্ম করার”

শুভ জন্মদিন

বাংলাদেশে যেসব ডিম নকল হিসেবে প্রচার করা হতো, তা আসলেপ্রাকৃতিক নিয়মে কিছু অস্বাভাবিকআকৃতি ও রঙের

দেশে ১৫ লাখ বেল তুলা উৎপাদন করতে হবে-কৃষিমন্ত্রী

প্রযুক্তি ব্যবহারে বাস্তবতা যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ

ইটালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বিশ্ব খাদ্য ফোরামে বাংলাদেশের কৃষিতে ৪৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে, এই মুহূর্তে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন-কৃষিমন্ত্রী

Photo Galary