সোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষকের ঈদ আনন্দ
  11. কৃষি ও জীবন
  12. কৃষি ব্যক্তি
  13. কৃষি ব্যক্তিত্ব
  14. কৃষি সংবাদ
  15. কৌতুক

ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার মূলত: ক্লাইমেট ধ্বংসকারী অ্যাগ্রিকালচারঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
Md. Bayezid Moral
ডিসেম্বর ৩১, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার মূলত: ক্লাইমেট ধ্বংসকারী অ্যাগ্রিকালচারঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকা, সোমবার, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর):

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার বলা হলেও তা মূলতঃ ক্লাইমেট ধ্বংসকারী অ্যাগ্রিকালচার। কারণ এখানে যান্ত্রিকীকরণের কথা বলে আরো বেশি রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহারের কথা চলে আসে ।

আজ বিকালে রাজধানীর সিক্স সিজনস হোটেলে “প্রাথমিক বিদ্যালয়ে প্রাকৃতিক দুর্যোগকালীন প্রস্তুতিঃ আমাদের করণীয়”-বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য যখন কার্বন নিঃসরণের কথা বলা হয় তখন গাড়ী বা শিল্পায়নের অন্যান্য বিষয় চলে আসে।

বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল ফুড প্রোডাকশন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ইউরোপ,আমেরিকা এমনকি ব্রাজিলে অ্যামাজন ফরেস্ট কেটে বিফ উৎপাদনের জন্য গাছ কাটা হচ্ছে। আমরা যে সয়াবিন খাই তা অরিজিনালি ক্যাটল ফিড হিসেবে উৎপাদিত, সেখানে সয়াবিন উৎপাদিত হচ্ছে ক্যাটল ফিড হিসেবে। তিনি আরো বলেন, জলবায়ু বা পরিবেশ নিয়ে কথা বললে শুধু পরিবেশবিদ বা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে কেন জানিনা ধরা হয়।

ভবিষ্যতে জলবায়ু সম্মেলনে শিক্ষা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মত আরো মন্ত্রণালয় থেকে প্রতিনিধি নেওয়ার আহ্বান জানান তিনি। গাছ লাগানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, হাওরে হিজল গাছ, সুন্দরবনে কেওরা, বাইন, কড়ই গাছ আবার বজ্রপাত থেকে রক্ষার জন্য তাল গাছ লাগাতে হবে। খড়াপ্রবণ এলাকা, হাওর এলাকাসহ বিভিন্ন এলাকাতে কোন ধরনের গাছ লাগাতে হবে তা আমাদের শিক্ষার্থীদের শেখানোর বিষয় রয়েছে।

গণসাক্ষরতা অভিযান ও নেটজ বাংলাদেশের যৌথ আয়োজনে মূল বক্তৃতা উপস্থাপন করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস ড. আইনুন নিশাত। এতে শুভেচ্ছা বক্তৃতা করেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাশ। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা বিষয়ক সংস্কার কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ, আরো বক্তৃতা করেন ধরা’র সদস্য সচিব শরিফ জামিল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো: ফরহাদ আলম প্রমুখ।

মোঃ মামুন হাসান, সিনিয়র তথ্য অফিসার (তথ্য ও জনসংযোগ কর্মকর্তা) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সর্বশেষ - গবেষনা

আপনার জন্য নির্বাচিত

ডেইরী খামার লাভজনক করার শর্ত

সামুদ্রিক মৎস্যখাতে প্রযুক্তিগত উদ্ভাবন ও গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আম বৈদেশিক মুদ্রা অর্জনের বড় উৎস হবে- কৃষিমন্ত্রী

শাকসবজি চাষের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন সব প্রতিবন্ধকতা নিরসন

Land and flat purchase alerts

জমি এবং ফ্ল্যাট কেনার সতর্কতা

গরু মোটাতাজাকরণে খাদ্য তালিকা

ডেইরি খামারিদের সার্থ সংরক্ষণের জন্য ও একই সাথে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে দুধ ও মাংসের যোগান দিতে কিছু সমস্যা চিহ্নিত করে সমাধান করতে সরকারের দৃষ্টি আকর্ষন

বাংলাভিশনে আমার শ্যামল বাংলা অনুষ্ঠানের কিছু ছবি

মহিষ পালনের কিছু সুবিধা/অসুবিধা