মার্কিন কৃষি : কিছু তথ্য কিছু পরিসংখ্যান

US Agriculture: Some Statistics Some Information
ছবি: সংগৃহীত

সরদার জাহিদুল কবীর: মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথমেই তার প্রাকৃতিক সম্পদ এবং ভূমির অবস্থার জন্য ধন্যবাদ জানাতে হয়। যে কারনে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় বিশ্বের নেতৃস্থানীয় কৃষি উত্পাদক এবং সরবরাহকারী দেশ হিসেবে নির্ধারিত হতে সহজ হয়েছে।

বিশাল আয়তনের(৯.৮ বর্গ কিঃমিঃ) দেশটির এখনও অনেক জমি রয়েছে অনাবাদি এবং অব্যবহৃত। ২০১৪ সালে, মার্কিন কৃষিকাজ এবং কৃষিশিল্পে সারা দেশে প্রায় ৮ লাখ ২৭ হাজার লোক নিয়োগ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন আকারের অসংখ্য খামার রয়েছে। ২০১৪ সালে, খামারের মোট সংখ্যা ছিল প্রায় ২.০৮  মিলিয়ন। খামারের আয়তন বা আকার কৃষিকাজের জন্যে একটি ফ্যাক্টর। মার্কিন যুক্তরাষ্ট্রের খামারের গড় আকার প্রায় ৪৩৮ একর। এই পরিসংখ্যানটি ২০০০ থেকে ২০১৭ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের খামারগুলির গড় আকার দেখায়। ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের গড় খামার ৪৪৪ একর ছিল।

ছবি: সংগৃহীত

কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সীমান্তে প্রেইরী নামে যে গ্রাসল্যান্ড রয়েছে, তার আকার বিশাল। এখানকার জমির আকার শত শত মাইল দৈর্ঘ-প্রস্থের। এখানে কৃষিকাজের জন্যে জন্যে রয়েছে খামারবাড়ী, হাজার হাজার বর্গ কিলোমিটারের প্লটে চাষাবাদের জন্যে রয়েছে অত্যাধূনিক কৃষিযন্ত্রপাতি, সার কীটনাশক ছড়াতে ব্যবহার করা হয় হেলিকপ্টার। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৯১৩ মিলিয়ন একর কৃষি জমি রয়েছে, যার মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি সম্পূর্ণ মালিকানাধীন। দেশের মোট কৃষিজমির রিয়েল এস্টেট মান দুই ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি।

ছবি: সংগৃহীত

কৃষি পণ্যের বিশ্ব বাণিজ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একজন শীর্ষ প্লেয়ার। ২০১৫ সালে, দেশটির কৃষি পণ্য রপ্তানির মূল্য ছিল ১৩৩  বিলিয়ন মার্কিন ডলার। এসব পণ্য গন্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে চীন, কানাডা এবং মেক্সিকো। বিপরীতভাবে, প্রায় ১১৩.৫ বিলিয়ন ইউএস ডলার মূল্যের আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে মূল দেশগুলি হলো কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকো। কৃষিকাজে উল্লেখযোগ্য উৎপাদন খরচ জড়িত। এই খরচগুলির সমন্বয়ের জন্যে দেখা যায়, যে খামারগুলি, পশু ও হাঁস-মুরগীর মতো সহযোগী খামার পরিচালনা করে, যা খাদ্যের সবচেয়ে বড় অংশ তৈরি করে।

ছবি: সংগৃহীত

গত দশকে জিনগত প্রকৌশল বিষয়সমূহ ক্রমবর্ধমান হারে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষিতে  চলে এসেছে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী জিনগতভাবে সংশোধিত ফসলের সবচেয়ে বেশি বীজ দ্বারা শক্ত অবস্থান তৈরি করেছে । এর মধ্যে কিছু প্রজাতির জিএম খুব উচ্চ অবস্থানে রয়েছে। উদাহরণস্বরূপ, ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে রোপিত সমস্ত সয়াবিনের প্রায় ৯৪% জিনগতভাবে পরিবর্তিত হয় যাতে করে হার্বিসাইড সহনশীল হয়। সূত্র: অনলাইন