ধ্বংস হচ্ছে হাজার হাজার পোল্ট্রি শিল্প। নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। কক্সবাজার জেলা পোল্ট্রি খামার এসোসিয়েশনের তথ্য মতে গত পাঁচ মাসে কক্সবাজার ২০০টি খামার বন্ধ হয়ে গেছে, এতে প্রতিমাসে কোটি কোটি টাকার ডিম ও মুরগি উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুধু অর্থনৈতিক ক্ষতি নয়। কর্মচ্যুত হয়েছে সশ্রাধিক খামার শ্রমিক, বাড়ছে বেকারত্ব। এক দশকে গড়া স্বপ্ন কয়েক মাসে ধসে পড়েছে। অথচ সিন্ডিকেটের কাছে জিম্মি খামারীরা। প্রান্তিক খামারিদের অভিযোগ দেশে গুটিকয়েক বড় কোম্পানির সিন্ডিকেট খামারিদের পুরোপুরি জিম্মি করে রেখেছে। পূর্ব ঘোষণা ছাড়াই তারা খামার উপকরণ এর দাম বাড়িয়ে দেয়, যেটি খামারিদের লোকসানে ফেলে। বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে কার্যকর কোন তদারকি না থাকায় খামারেরা দিশেহারা।
