World Poultry Science Association-Bangladesh Branch ( WPSA-BB ) Election 2025-2026
—————————————————————————
আগামি ২৬ জুলাই শনিবার যমুনা ফিউচার পার্কের কনভেনশন সেন্টারের মহল হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে
World Poultry Science Association-Bangladesh Branch ( WPSA-BB )এর ২০২৫-২০২৬ দুবছর মেয়াদী নির্বাচন ।
সকাল ১০টা হতে বেলা ২ টা পর্যন্ত ভোটারগণ তাদের মুল্যবান ভোট দিতে পারবেন।
দেশের এই উল্লেখযোগ্য সুনামধন্য সংগঠনটির নির্বাচনে ইতিমধ্যেই কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কয়েকজন সম্মানিত সদস্য ।
এরা হলেন , প্রেসিডেন্ট পদে শামসুল আরেফিন খালেদ ( অন্জন )
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সিরাজুল হক
ভাইস প্রেসিডেন্ট ( ২ জন )
মোঃ আজমল হোসেন
মোহাম্মদ তৌহিদ হোসেন
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেন ।
উপরোক্ত পাঁচটি পদের বাইরে যারা নির্বাচনে
প্রতিদ্বন্দিতা করছেন তাদের মধ্যে
জেনারেল সেক্রেটারি পদে WPSA-BB এর সাথে
দীর্ঘদিন কাজ করা অভিজ্ঞ প্রার্থী মোঃ ফয়জুর রহমান,
জয়েন্ট সেক্রেটারি পদে সবার প্রিয় সুপরিচিত নবীন প্রার্থী শাহ ফাহাদ হাবীব ( পরিচালক প্লানেট এগ্রো )
কোষাধ্যক্ষ পদে আরো একজন হাস্যজ্জল সবার প্রিয় সাংগঠনিক প্রার্থী ডাঃ মোঃ নুরুল ইসলাম শাওন ( ইনসেপ্টা )
তথ্য,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে প্রফেসর ড. মোঃ মাহমুদুল হাসান সিকদার ।
এনিমেল হাজব্রেন্ড্রী ( এএইচ ) এর সাধারণ সদস্য
পদের প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তা এগিয়ে আছেন ,
মোঃ নাজমুস সাকিব হামিম ও মোঃ জাকারিয়া ইসলাম ।
অপরদিকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ( ডিভিএম )
থেকে সাধারণ সদস্য পদে সম্ভাব্য জয়ের সম্ভাবনা যাদের
রয়েছে , তারা হলেন ডাঃ আজিমুল হক, ডাঃ মোঃ রাকিবুর রহমান , ডাঃ মোঃ সুলতান মাসুম ।
ইন্ডাস্ট্রিয়াল ব্যাকগ্রাউন্ড সদস্য হিসেবে একজন প্রাথীকেই সবাই এখন পর্যন্ত পছন্দের প্রার্থী হিসেবে দেখছেন ,
তিনি হচ্ছেন সবার অতি পরিচিত প্রিয়মুখ সুনামধন্য কোম্পানির সিইও ( এভোন এগ্রো ) এ,কে,এম সাঈদ সারওয়ার।
World Poultry Science Association-Bangladesh Branch ( WPSA-BB )এর ২০২৫-২০২৬
দুবছর মেয়াদী নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সায়েমুল হক
এছাড়া দুজন সদস্য থাকছেন নির্বাচন কমিশনে এরা হলেন ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মোঃ শরিফুল হক ।
WPSA-BB এর নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের প্রতি রইলো
agriculture news পরিবারের পক্ষ অগ্রিম লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন।

