সোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষকের ঈদ আনন্দ
  11. কৃষি ও জীবন
  12. কৃষি ব্যক্তি
  13. কৃষি ব্যক্তিত্ব
  14. কৃষি সংবাদ
  15. কৌতুক

ইউএমএস তৈরীর পদ্ধতি

প্রতিবেদক
Md. Bayezid Moral
অক্টোবর ২৬, ২০২৪ ৮:০৫ পূর্বাহ্ণ

UMS ইউএমএস-ইউরিয়া মোলাসেস স্ট্র ????

✅ ইউএমএস তৈরীর পদ্ধতিঃ-

১০ কেজি খড়ের জন্য ৫ কেজি পানি, ২.৫ (আড়াই) কেজি চিটাগুর এবং ২৫০ গ্রাম ইউরিয়া সার লাগবে।

প্রথমে খড়, চিটাগুর ও ইউরিয়া পরিমাণ মতো মেপে নিতে হবে।

চিটাগুর ও ইউরিয়া মেপে পানিতে এমনভাবে মিশাতে হবে যেন সহজে মিশে যায়।

✅শুকনো খড়কে পলিথিনের উপরে বিছিয়ে ইউরিয়া ও চিটাগুর মেশানো পানি ঝড়নার সাহায্যে (ফুল গাছে পানি দেওয়া ঝড়না) ছিটিয়ে ভালো ভাবে মাখাতে হবে, যাতে কোন খড় শুকনো না থাকে।

এরপরে খড়গুলো পলেথিনে মুড়িয়ে অথবা ড্রামে ভরে রাখতে হবে। ২/৩ ঘন্টা পর হতে গরু/মহিষকে খাওয়ানো যাবে।

✅ একবার ইউএমএস তৈরী করে সপ্তাহ খানেক রেখে খাওয়ানো যায়। তবে খেয়াল রাখতে হবে যে, প্রতিবার খাওয়ানোর পরে তা আবার ভালো করে ঢেকে রাখতে হবে।

✅ খাওয়ানোর পরিমাণঃ-

গরুকে তার ইচ্ছা অনুযায়ী অর্থাৎ গরু যে পরিমাণ খেতে পারে সেই পরিমাণ ইএমএস সরবরাহ করা যেতে পারে। তবে আস্তে আস্তে অভ্যস্ত করিয়ে নেওয়া ভালো। আপনি চাইলে একবেলা খড় অথবা ঘাস আর একবেলা ইউএমএস খাওয়াতে পারেন।

✅ ইউএমএস খাওয়ানোর ফলফল ????

বাছুর বা বাড়ন্ত, দুগ্ধবতী, গর্ভবতী গরু ও মহিষ কে খাওয়ানো যায়। আর কোনো খাবার না দিয়ে, শুধুমাত্র ইউএমএস খাওয়ালেও গরুর ওজন ও দুধ বৃদ্ধি পায়। ইউএমএস খাওয়ালে দানাদার খাবার কম লাগে।

✅ এক গবেষণায় দেখা গেছে, খড় বাদে ২ টাকার ইএমএসে ৫ টাকার মাংস বৃদ্ধি করা সম্ভব।

আরও জানতে ইউটিউবে সার্চ দিন।

❌ সবাধানতা ????

ইএমএস তৈরীর সময় খড়, পানি, চিটাগুর ও ইউরিয়ার অনুপাত সঠিক হতে হবে। ইউরিয়ার পরিমাণ বেশি হলে পশু বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে। ইউএমএস খাওয়ানোর ১ ঘন্টা আগে বা পরে পশুকে কোন প্রকার পানি খেতে দেয়া যাবে না।

পূর্ব অভিজ্ঞতা না থাকলে স্হানীয় প্রাণীসম্পদ অফিসে গিয়ে প্রশিক্ষণ নিয়ে নিবেন। অথবা পরিচিত সিনিয়র খামারিদের সাথে আলাপ করে নিবেন।

???? প্রয়োজনে আপনার এলাকার স্থানীয় থানা প্রাণিসম্পদ অফিসে দেখা করুন

আসুন সবাই মিলে বন্ধুদেরকে ইনভাইট করি এবং প্রত্যেকটা পোষ্টের লাইক কমেন্ট শেয়ার করে যাতে পরবর্তীতে দরকারি সময় খুঁজে পাওয়া যায় বিশেষভাবে অনুরোধ রইল আপনার বন্ধুদেরকে ইনভাইট করুন|

ধন্যবাদ

সর্বশেষ - গবেষনা

আপনার জন্য নির্বাচিত

ট্যুরিজমকে তামাকমুক্ত সেক্টর করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বাছুরকে পেট পুরে দুধ খাওয়ানো লাভজনক বিনিয়োগ-এমদাদ

কৃষিতে সবচেয়ে বড় প্রকল্প ‘ পার্টনার’, ৭২১৪ কোটি টাকার – একনেকে পাস হয়েছে

বিএজেএফের সম্মেলনে কৃষিমন্ত্রী

উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে ৫৫ হাজার দরিদ্র পরিবার উপকৃত হয়েছে -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

Government price 1040, trader 600

সরকারের দাম ১০৪০, ব্যবসায়ীর ৬০০

মানলে খামার করে লোকসান নয় লাভ হবে

বঙ্গবন্ধু ডিপলোমা-কৃষিবিদ পদক

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মৎস্য ও প্রাণিসম্পদ খাত -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার মূলত: ক্লাইমেট ধ্বংসকারী অ্যাগ্রিকালচারঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা